গঙ্গা আমার মা
পদ্মা আমার মা
আমার, দুই চোখে দুই জলের ধারা
মেঘনা, যমুনা
একই আকাশ একই বাতাস
একই হৃদয়ে একই তো শ্বাস
দোয়েল কোয়েল পাখির মুখে
একই মূর্ছনা
আমি এ-পার ও-পার কোন্ পারে জানি না
ও আমি সবখানেতে আছি
শংখচিলের ভাসিয়ে ডানা দুই নদীতে নাচি
একই আশা ভালবাসা
কান্না-হাসির একই ভাষা
দুঃখ-সুখের বুকের মাঝে
একই যন্ত্রণা
Discussion
Public comments for Ganga Amar Ma Padma Amar Ma are available on the discussion page.
View discussion