আমি এক যাযাবর পৃথিবী আমারে আপন করেছে ভুলেছি নিজের ঘর
আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অষ্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি।
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে গিয়েছি
গালিবের ‘শের’ তাসখন্দের মিনারে বসে শুনেছি।
মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর।
বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পণ,
রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন।
আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে,
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে,
প্রেমহীন ভালবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর, তাই আমি যাযাবর।
Discussion
Public comments for Ami Ek Jajabor are available on the discussion page.
View discussion