রাত পোহালে পাখটে বলে দেরে তাই।
তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই।
সদায় বলে আত্মারাম
লও রে মুখে কৃষ্ণনাম
যাতে মুক্তি পাই।
সে নামে তো হয় না রত
খাব খাব রব সদায়।
এমন পাখি কে পোষে
খেতে চায় সাগর চুষে
আমি কিরূপে জোগাই।
আমার বুদ্ধি গেল, সাধ্যি গেল
সার হল রে পেটকো বাই।
আমি লালন লাল পড়া
পাখি সেও সেই আড়া
তার সবুরি কিছুই নাই।
তাইতে লালন বলে, পেট ভরলে
হয় কি আর গুরু গোঁসাই।।
Discussion
Public comments for Raat Pohale Pakhati Bole Dere Tai are available on the discussion page.
View discussion