নারীর এত মান ভাল নয়, ও রাই কিশোরী।
যত সাধে শ্যাম, আরো মান বাড়াও ভারি।
ধন্য তোর বুকের জোর
কাঁদাও জগত ঈশ্বর
করে মান জারি।
ইহার প্রতিশোধ নিবেন সে হরি।
তবে বুঝলাম দড়
শ্যাম হতে মান বড়
হলো তোমারি।
থাকো থাকো রাই, দেখবো সব ভারিভুরি।
দেখেছ কে কোথায়
পুরুষকে নারীর পায় ধরায়
কোন নারী।
রাগে কয় বিন্দে, লালন কি জানে তারি।।
Discussion
Public comments for Narir Eto Man Bhalo Noy are available on the discussion page.
View discussion