সহজে অধর মানুষ না যায় ধরা।
হতে হবে জ্যান্তে মরা।
অধর ধরার এমনি ধারা
গুরু-শিষ্য ঐক্য করা
চৈতন্য রূপ নেহার করা
জানলে হয় করণ সারা।
হায়াত নদীর মধ্যে স্থিতি
আজগুবি ফুল হয় উৎপত্তি
ফুলের মধ্যে ফলের জ্যোতি
হয় উজ্জ্বালা।
মেঘের কোলে বিদ্যুৎ খেলে
অমনি সে রূপ যায় রে চলে
ভাব না জেনে ধরতে গেলে
পড়বি মারা৷
নয়ন কোণে মেঘ আকৃতি
দেখবে সে রূপের জ্যোতি
লালন বলে, কুলের পতি
কুল না ছাড়লে কি দিবে ধরা৷।
Discussion
Public comments for Shohoje Odhor Manush Na Jay Dhora are available on the discussion page.
View discussion