Back to Library
Philosophical

কেনে কাজের মানুষ ডাকছ সোর করে Kene Kajer Manush Dakcho Sor Kore

Lalon Shah

Read Kene Kajer Manush Dakcho Sor Kore in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

কেনে কাজের মানুষ ডাকছ সোর করে।
ক্ষ্যাপা তুই যেখানে সেও সেখানে,
খুঁজে বেড়াও কারে রে।

বিজলি চটকের প্রায়
থেকে থেকে ঝলক দেয়
রঙ-মহল ঘরে।
তার পাশাপাশি অহর্নিশি থেকে
দিশা হয় না রে।

হাতের কাছে যারে পাও
ঢাকা দিল্লী ভূঁড়িতে যাও
কোন অনুসারে।
এমন কি বুদ্ধিমান তুই
এ সংসারে রে।

আছে ঘরের মাঝে ঘরখানা
ঢোঁড় রে আগে সেইখানা
কে বিরাজ করে।
সিরাজ সাঁই কয়, দেখরে লালন
সে কি রূপ, তুই কি রূপ রে।।

Read in Banglish
Kene kajer manush dakcho sor kore. Khyapa tui jekhane seo shekhane, Khunje berao kare re. Bijli chotoker pray Theke theke jholok dey Rong-mohol ghore. Tar pashapashi ohornishi theke Disha hoy na re. Hater kache jare pao Dhaka Dilli bhunrite jao Kon onushare. Emon ki buddhiman tui E shongshare re. Ache ghorer majhe ghorkhana Dhonre age sheikhana Ke biraj kore. Siraj Sai koy, dekhre Lalon Se ki rup, tui ki rup re.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Gere Gangere Khepa Hapur Hupur

গেড়ে গাঙ্গেরে ক্ষেপা হাপুর হুপুর ডুব পাড়িলে

Lalon Shah

"গেড়ে গাঙ্গেরে ক্ষেপা হাপুর হুপুর ডুব পাড়িলে । এও তো মজা যাবে জানা কার্তিকে ওলানির কালে।।"

Philosophical

Shohoje Odhor Manush Na Jay Dhora

সহজে অধর মানুষ না যায় ধরা

Lalon Shah

"সহজে অধর মানুষ না যায় ধরা। হতে হবে জ্যান্তে মরা। অধর ধরার এমনি ধারা গুরু-শিষ্য ঐক্য করা"

Philosophical

Raat Pohale Pakhati Bole Dere Tai

রাত পোহালে পাখটে বলে দেরে তাই

Lalon Shah

"রাত পোহালে পাখটে বলে দেরে তাই। তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই।"

Philosophical

Narir Eto Man Bhalo Noy

নারীর এত মান ভাল নয়, ও রাই কিশোরী

Lalon Shah

"নারীর এত মান ভাল নয়, ও রাই কিশোরী। যত সাধে শ্যাম, আরো মান বাড়াও ভারি।"

Philosophical

Khake Gorlo Pinjire

খাকে গড়লো পিঞ্জিরে

Lalon Shah

"খাকে গড়লো পিঞ্জিরে। এ শুকপাখি আমার কিসে গঠেছে রে।। পাখি পুষলাম চিরকাল নীল কিংবা লাল"

Devotional

Amar Hoy Na Re Se Moner Moto Mon

আমার হয় না রে সে মনের মত মন

Lalon Shah

"আমার হয় না রে সে মনের মত মন। আমি জানবো কি সে রাগের কারণ।। পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে মন বেড়ায় রে ডালে আলে"

Discussion

Public comments for Kene Kajer Manush Dakcho Sor Kore are available on the discussion page.

View discussion