গলার হার খুলিয়া নেও গো ও ললিতে।
এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে।।
ললিতায় নেও গলার মালা বিশখায় নেও হাতের বালা
এগো খুলিয়া নেও কানের পাশা আর আশা নাই মোর বাঁচিতে।।
হারের কিবা শোভা আছে যার শোভা তার সঙ্গে গেছে
এখন কৃষ্ণনামের হার গড়িয়া পৈরাও আমার গলেতে।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
এগো কৃষ্ণনামের পুতদেহু ভাসাও নিয়া জলেতে।
Discussion
Public comments for Golar Har Khuliya Neo Go O Lolite are available on the discussion page.
View discussion