Back to Library
Pastoral

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ Gram Chara Oi Ranga Matir Poth

Rabindranath Tagore

Gram Chara Oi Ranga Matir Poth lyrics by Rabindranath Tagore (1905). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।।

ওযে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে-
ওযে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন্‌ চুলায় রে।

ওযে কোন্‌ বাঁকে কী ধন দেখাবে, কোন্‌খানে কী দায় ঠেকাবে-
কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।।

Read in Banglish
Gramchhara oi ranga matir poth amar mon bhulay re. Ore kar pane mon hat bariye lutiye jay dhulay re.. Oje amay ghorer bahir kore, paye-paye paye dhore- Oje kere amay niye jay re jay re kon chulay re. Oje kon banke ki dhon dekhabe, konkhane ki day thekabe- Kothay giye shesh mele je bhebhei na kulay re..

Related songs

More songs you may enjoy.

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Nature

Achho Akash-pane Tule Matha

আছ আকাশ-পানে তুলে মাথা

Rabindranath Tagore

"আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।"

Majestic

Adhar Ambare Prochondo

আঁধার অম্বরে প্রচণ্ড

Rabindranath Tagore

"আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।"

Reflective

Adhar Kurir Badhon Tute

আঁধার কুঁড়ির বাঁধন টুটে

Rabindranath Tagore

"আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে ।। তার গন্ধ কোথায়, গন্ধ কোথায় রে ।"

Serene

Adhar Shakha Ujol Kori

আঁধার শাখা উজল করি

Rabindranath Tagore

"আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি বিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া ।।"

Discussion

Public comments for Gram Chara Oi Ranga Matir Poth are available on the discussion page.

View discussion