Back to Library
Socially Conscious

গালি বয় ৩ Gully Boy 3

Tobeey Mahmud

Gully Boy 3 lyrics by Tobeey Mahmud (2019). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album

Single

Release

2019

গীতিকার
তবীব মাহমুদ
ধরণ
আধুনিক
Lyrics

দেশে পাচ লাখ তেইশ হাজার কোটি টাকার বাজেট হলো।
বিটিভিও আঠারশো আটশট্টি কোটি টাকা পেলো।
পথশিশু কি কিছুই পায় না?

পাচ লাখ কোটি থেকে পাচশত কোটি দাও
তিনশত কোটি দিয়ে স্কুল গড়ে দাও
দুইশত কোটি দিয়ে বানাও শপিং মল
এই রানা, এই রাজু চল স্কুলে চল

টিউশন ফিস থেকে টিচারের মাইনে
সরকারের কাছ থেকে কোনোটাই চাইনে
আবাসিক স্কুলে থাকবে পথশিশু
মার্কেটের আয় দিয়ে চলবে সবকিছু

ঘাটতির এ বাজেটে টাকা যদি নাই পান
ছোটো করে বলি তবে এইটারো সমাধান
বিলাসী পণ্যের ভ্যাট দিন বাড়িয়ে
হয়ে যাবে পাচশত কোটি টাকা ছাড়িয়ে

মাথাপিছু আয় যদি এত শত ওত হয়
আমার ভাগের টাকা করল কি সঞ্চয়
চাচ্ছিতো অধিকার চাচ্ছিনা অনুদান
বাকী রানাদের তরে এইটারো সমাধান

শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

আমাদের বাজেটের আগা আছে মাথা নাই
যার আছে সব আছে যার নাই কিছু নাই
প্রতিশ্রুতি তুমি পেত্নির ছলনা
দোষ দিবে কার তুমি কেউ মোরা ভালো না

সূর্যের ভয়ে চোখ লুকিয়েছো চশমায়
সূর্যটা ডুবে গেলে আমাদেরো ঘুমপায়
আমাদের মায়েদের ঘুম পাড়ানীর গান
আমাদের কানে এসে জোরে জোরে ধমকায়

কাশ্মীর গিলে খেলো শকুনের ধান্দা
ফেরাউন নমরুদ কেউ নাই জিন্দা
সবার উপর যদি মানুষ সত্য হয়
মানুষের মাঝে তবে যুদ্ধ কাম্য নয়

কিছুদিন পর পর অতীতকে ভুলে যাই
তবু রানাদের হয়ে কিছু কথা বলে যাই
পাচ লাখ কোটি যদি দেশের বাজেট হয়
পাচশত কোটি টাকা একাউন্ট বেশী নয়

শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

কত রানা বস্তিতে চেয়ে আছে অপলক
তোমরাতো বেচে গেছো পেয়ে বাপ বড়লোক
ফ্যামিলির হোটেলেতে পেট ভরে খাচ্ছো
ঢাকা থেকে আমেরিকা লন্ডন করছো

লাভ নেই কোনো যদি পদ্মায় গাড়ি ছুটে
শিক্ষার আলো এই কপালেতে নাহি জুটে
অন্ধের চোখ আছে ঐ থাকা থাকা নয়
আমরাও বেচে আছি এই বাচা বাচা নয়

আদর্ষে কালি ঢেলে ভুলে গেছি চেতনা
শাড়ি পড়ে বসে আছি তবু মাথা নত না
ভুলে গেছি রেসকোর্স বন্ধুর সে ভাষাণ
তলাফাটা ডিংগিতে তুলেছি সিংহাসন

পরে গেছি খপ্পরে শুনছো কি ভেলকি
মেঠো পথে খুন হলো ভেংগে গেলো পালকি
রাস্তায় বের হলে ভেতরটা চমকায়
এইভাবে বেচে থেকে আমাদের লাভ কী?

শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

কে বলবে?
কেউ আছে?
কে?
কেউ নাই?

শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?
শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে
আমাদের ঘর নাই সে কথা কে বলবে?

Read in Banglish
Deshe pach lakh teish hajar koti takar budget holo. BTV-o atharosho atshotti koti taka pelo. Pothoshishu ki kichui pay na? Pach lakh koti theke pachshoto koti dao Tinshoto koti diye school gore dao Duishoto koti diye banao shopping mall Ei Rana, ei Raju chol hoole chol Tuition fees theke teacher-er maine Sorkarer kach theke konotai chaine Aobashik schoole thakbe pothoshishu Marketer ay diye cholbe shobkichu Ghattir e bajete taka jodi nai pan Choto kore boli tobe eitaro shomadhan Bilashi ponnyer VAT din bariye Hoye jabe pachshoto koti taka chariye Mathapichu ay jodi eto shoto oto hoy Amar bhager taka korlo ki shonchoy Chacchito odhikar chacchina onudan Baki Ranader tore eitaro shomadhan Shikkhar alo naki ghore ghore jolbe Amader ghor nai she kotha ke bolbe? Shikkhar alo naki ghore ghore jolbe Amader ghor nai she kotha ke bolbe? Amader bajeter aga ache matha nai Jar ache shob ache jar nai kichu nai Protishruti tumi petnir cholona Dosh dibe kar tumi keu mora bhalo na Shurjer bhoye chokh lukiyecho choshmay Shurjota dube gele amadero ghumpay Amader mayeder ghum parani gaan Amader kane eshe jore jore dhomkay Kashmir gile khelo shokuner dhanda Feraun Nomrud keu nai jinda Shobar upor jodi manush shotto hoy Manusher majhe tobe juddho kamyo noy Kichudin por por otitke bhule jai Tobu Ranader hoye kichu kotha bole jai Pach lakh koti jodi desher budget hoy Pachshoto koti taka account beshi noy Shikkhar alo naki ghore ghore jolbe Amader ghor nai she kotha ke bolbe? Shikkhar alo naki ghore ghore jolbe Amader ghor nai she kotha ke bolbe? Koto Rana bostite cheye ache opolok Tomrato beche gecho peye bap borolok Family-r hotelete pet bhore khaccho Dhaka theke America London korcho Labh nei kono jodi Podmay gari chute Shikkhar alo ei kopalete nahi jute Ondher chokh ache oi thaka thaka noy Amrao beche achi ei bacha bacha noy Adorshe kali dhele bhule gechi chetona Shari pore boshe achi tobu matha noto na Bhule gechi Racecourse bondhur she bhashan Tola-phata dingite tulechi shinghashon Pore gechi khoppore shuncho ki bhelki Metho pothe khun holo bhenge gelo palki Rastay ber hole bhetorta chomkay Eibhabe beche theke amader labh ki? Shikkhar alo naki ghore ghore jolbe Amader ghor nai she kotha ke bolbe? Ke bolbe? Keu ache? Ke? Keu nai? Shikkhar alo naki ghore ghore jolbe Amader ghor nai she kotha ke bolbe? Shikkhar alo naki ghore ghore jolbe Amader ghor nai she kotha ke bolbe?

Related songs

More songs you may enjoy.

Protest

Aar Kobe

আর কবে

Arijit Singh

"জমেছে এক পাহাড় অবিচার অব্যক্ত স্তব্ধ হয়ে ছিল তারা ব্যস্ত হাজার তাই যে নাই খেয়াল পেছনেই দেয়াল"

Melancholic

Khoto

ক্ষত

Rupam Islam

"এই ক্ষতবিক্ষত সময়ে, সময় কী করে সারাবে ক্ষত কী করে ভোলাবে মনের গভীরে ক্ষত জমে আছে যত"

Philosophical

Ki Manush Banaila Bhobe

কী মানুষ বানাইলা ভবে

Tabib Mahmud

"কী মানুষ বানাইলা ভবে জানেনা কাল কী হবে তবু ভাবে সারাক্ষণ রে দয়াল যেনো সে বাচবে আজীবন"

Protest

Kolorob Hok

কলরব হোক

Anubhab Maiti

"মানুষ আজ আর নেই যে মানুষ খুবলে খাওয়া পশুর জাত থাকলে বিবেক কণ্ঠ তোলো তিলোত্তমা বিচার পাক শরীর জুড়ে আঁচড় কামড় সাদা পোশাক রক্তে লাল দোষীদের কে রাখতে ঢেকে কে বা কারা বুনছে জাল"

Rebellious

Michil

মিছিল

Shironamhin

"মিছিলের আর কিছু বাকি, কেউ অধিকার খোঁজো নাকি? গণতান্ত্রিক রূপকথা, সাইনবোর্ড হয়ে ঝুলে থাকি।"

Energetic

Murir Tin

মুড়ির টিন

Riad, Pallab, and Towfique

"মুড়ির টিন হালুগাডত্তুন ছাইজ্জি গারি লই আল্লার নাম একগন্টা ফার ঐগেইয়্যে আইযু বদ্দারাট ন’আইলাম, কুরোর ডইল্ল্যে যুরি যুরি চলের গাড়িগান"

Discussion

Public comments for Gully Boy 3 are available on the discussion page.

View discussion