মানুষ আজ আর নেই যে মানুষ খুবলে খাওয়া পশুর জাত
থাকলে বিবেক কণ্ঠ তোলো তিলোত্তমা বিচার পাক
শরীর জুড়ে আঁচড় কামড় সাদা পোশাক রক্তে লাল
দোষীদের কে রাখতে ঢেকে কে বা কারা বুনছে জাল
ধর্ষিতার ওই গলার স্টেথো প্রাণ বাঁচানোর অঙ্গীকার
নরখাদক পড়বে ধরা দুর্গা মা আজ চায় বিচার
পুলিশ নাকি ব্যস্ত ভীষণ পোস্টমর্টেমে খুব তাড়া
সত্যি টাকে রাখতে ঢেকে কষছে হিসেব ঠিক কারা
কলরব হোক, কলরব হোক
কলরব হোক, কলরব হোক
জবদো হোক, নিস্তব্ধয়া হোক
পুলিশ মন্ত্রি বেয়াদব
যে প্রমাণ কে করতে লোপাট করলে দাহ দুর্গা শব
সেই ঊমারা চাইছে বিচার সত্যি আসুক সামনে সব
একটা মেয়ের গলায়ে স্টেথো রাত জাগা চোখ ক্লান্ত মুখ
তারই কলেজ খুব চেনা রুম মিটল সেথায় জন্মসুখ
কোন সাহসে বলতে পারো নরখাদক ঢুকতে পায়
প্রশ্ন তোল
প্রশ্ন তোল
কোন নেতার হাত তার মাথায়
দুষ্কৃতী আজ পড়লে ধরা শাসক তোমার কিসের ভয়
অপদার্থ কর্তৃপক্ষ রাজ্যটা আর তোমার নয়
তদন্ত হোক নিজের তালে নাক কেন গলাও তুমি
গোদি ছাড়ো রানি তুমি অনাচার করো যদি
কলরব হোক, কলরব হোক
কলরব হোক, কলরব হোক
জবদো হোক, নিস্তব্ধয়া হোক
পুলিশ মন্ত্রি বেয়াদব
একটি মেয়ের থামল উড়ান হাসপাতালে মৃত্যু আজ
অত্যাচারীর ফাঁসির পরে সেই বাবাটার মিটবে শোক
একটি মেয়ের থামল উড়ান হাসপাতালে মৃত্যু আজ
মুখ্যমন্ত্রী ঘুমাও তুমি
সিভিক করুক তোমার কাজ
লক্ষ্মী ভাণ্ডার রাজ্যে আছে নেই ঊমারা নিরাপদ
পথে ঠিকই নামবে ওরা শাসক তোমার খুব বিপদ
পথেই তুমি নামো উমা সঙ্গে নিয়ো ওই ত্রিশূল
শাসক তোমায় দিতে হবে তোমার ভুলের সব মাশুল
Discussion
Public comments for Kolorob Hok are available on the discussion page.
View discussion