গুরু তুমি কারবারের রাজা ষোলজনে মারে মজা
বসে বসে হিসাব কষি বইলাম শুধু ভূতের বোঝা।
দোকানে নাই মাল আমদানী বসে শুধু হিসাব টানি
নিজে করি বিকি কিনি নিকাশে দেখি ঋণের বোঝা।
কর্মচারী যে ছয় চার জানা তারা কেউ কথা শোনে না
মেনেজার অতিশয় সোজা তোমার তহবিল তুমি নেও
নইলে বন্ধ করা দরজা।
বিনয় করে কই চরণে যা লয় কর তোমার মনে
উচিত দিও মোরে সাজা নইলে খালাস কর—
রাধারমণ কয় সোজা।
Discussion
Public comments for Guru Tumi Karbarer Raja Sholojone Mare Moja are available on the discussion page.
View discussion