মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,
( এমন কোথা আর আছে গো! )
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।
ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,
( মরি হায়, হায়রে! )
আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা।
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন :
( আরও কত মধুপ গো! )
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা।
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে!
( গরব কোথায় রাখি গো! )
তোমার চরণ-তীর্থে আজি জগত্ করে যাওয়া-আসা।
ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে ‘মা, মা’ ব’লে ;
ঐ ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হ’লে কাঁদা হাসা।
Discussion
Public comments for Moder Gorob Moder Asha are available on the discussion page.
View discussion