হায় স্মরণে আসে গো অতীতকথা।
নয়নে জল ভরে তাই হৃদয় করে ব্যথা।
মুখ তার রহি রহি পড়ে মোর মনে॥
তার স্মৃতি ভুলিতে চাহি যতই
সখী মনে পড়ে তারে ততই,
সে কাঁদায় সখি মোরে ঘুমে জাগরণে॥
তার সাথে গেছে প্রাণ, দেহ আছে পড়ে,
বাঁচার অধিক আমি সখী গো আছি মরে॥
নাহি ফুল, আছে কাঁটার স্মৃতি,
নাহি আর সে চাঁদিনি তিথি,
নাহি আর সুখ শান্তি সখী এ জীবনে॥
Discussion
Public comments for Hay Sorone Ashe Go Otit Kotha are available on the discussion page.
View discussion