Back to Library
Melancholic

নিশীথ রাতে ডাকলে আমায় Nishith Rate Dakle Amay

Kazi Nazrul Islam

Read Nishith Rate Dakle Amay in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

1938

কণ্ঠশিল্পী
শীলা সরকার
Lyrics

নিশীথ রাতে ডাকলে আমায়
কে গো তুমি কে?
কাঁদিয়ে গেলে আমার মনের
বননভূমিকে।।

কে গো তুমি?
তোমার আকুল করুণ স্বরে
আজকে তারেই মনে পড়ে—
এমনি রাতে হারিয়েছি যে
হৃদয়-মণিকে।।

দুয়ার খুলে চেয়ে আছি
তারার পানে দূরে;
আর একটি বার ডাকো ডাকো
তেমন করুন সুরে।

একটি কথা শুনব বলে
রাত কেটে যায় চোখের জলে;
দাও সাড়া দাও, জাগিয়ে তোলো
আঁধার-পুরীকে।।

Read in Banglish
Nishith rate dakle amay Ke go tumi ke? Kandiye gele amar moner Bononbhumike.. Ke go tumi? Tomar akul korun swore Aajke tarei mone pore— Emni rate hariyechi je Hridoy-monike.. Duyar khule cheye achi Tarar pane dure; Aar ekti bar dako dako Temon korun sure. Ekti kotha shunbo bole Rat kete jay chokher jole; Dao sara dao, jagiye tolo Andhar-purike..

Related songs

More songs you may enjoy.

Melancholic

Se Chole Geche Bole Ki Go

সে চলে গেছে বলে কি গো

Kazi Nazrul Islam

"সে চলে গেছে বলে কি গো স্মৃতিও তার যায় ভোলা।(হায়) মনে হলে তার কথা আজও মর্মে যে মোর দেয় দোলা॥"

Melancholic

Hay Sorone Ashe Go Otit Kotha

হায় স্মরণে আসে গো অতীতকথা

Kazi Nazrul Islam

"হায় স্মরণে আসে গো অতীতকথা। নয়নে জল ভরে তাই হৃদয় করে ব্যথা। মুখ তার রহি রহি পড়ে মোর মনে॥"

Nostalgic

Sei Mithe Sure Mather Banshori Baje

সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে

Kazi Nazrul Islam

"সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে। নিঝুম নিশীথে ব্যথিত বুকের মাঝে॥ মনে পড়ে যায় সহসা কখন জল-ভরা দুটি ডাগর নয়ন"

Melancholic

Jobe Sondhyabelay Priyo Tulshitolay

যবে সন্ধ্যাবেলায় প্রিয় তুলসীতলায়

Kazi Nazrul Islam

"যবে সন্ধ্যাবেলায় প্রিয় তুলসীতলায় তুমি করিবে প্রণাম। তব দেবতার নাম নিতে ভুলিয়া বারেক প্রিয় নিয়ো মোর নাম॥"

Melancholic

Rahi Rahi Keno Aajo Sei Mukh Mone Pore

রহি রহি কেন আজও সেই মুখ মনে পড়ে

Kazi Nazrul Islam

"রহি রহি কেন আজও সেই মুখ মনে পড়ে। ভুলিতে তায় চাহি যত তত স্মৃতি কেঁদে মরে॥ দিয়াছি তাহারে বিদায় ভাসায়ে নয়ননীরে,"

Melancholic

Chokhe Chokhe Chaho Jakhon

চোখে চোখে চাহ যখন তোমরা দুটি পাখি

Kazi Nazrul Islam

"চোখে চোখে চাহ যখন তোমরা দুটি পাখি, সেই চাহনি দেখি আমি অন্তরালে থাকি’।।"

Discussion

Public comments for Nishith Rate Dakle Amay are available on the discussion page.

View discussion