Back to Library
Devotional

হেরি তব বিমলমুখভাতি Heri Tobo Bimolomukhobhati

Rabindranath Tagore

Heri Tobo Bimolomukhobhati lyrics by Rabindranath Tagore (1884). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Lyrics

হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি।
ফুটিল মন প্রাণ মম তব চরণলালসে, দিনু হৃদয়কমলদল পাতি ॥

তব নয়নজ্যোতিকণা লাগি তরুণ রবিকিরণ উঠে জাগি।
নয়ন খুলি বিশ্বজন বদন তুলি চাহিল তব দরশপরশসুখ মাগি।
গগনতল মগন হল শুভ্র তব হাসিতে,
উঠিল ফুটি কত কুসুমপাঁতি— হেরি তব বিমলমুখভাতি ॥

ধ্বনিত বন বিহগকলতানে, গীত সব ধায় তব পানে।
পূর্বগগনে জগত জাগি উঠি গাহিল, পূর্ণ সব তব রচিত গানে।
প্রেমরস পান করি গান করি কাননে
উঠিল মন প্রাণ মম মাতি— হেরি তব বিমলমুখভাতি ॥

Read in Banglish
Heri tobo bimolomukhobhati dur holo gohon dukhorati. Phutilo mon pran momo tobo choronolalose, dinu hridoykomoldol pati. Tobo noyono-jyotikona lagi torun robikiran uthe jagi. Noyon khuli bisshojon bodon tuli chahilo tobo doroshoporoshoshukh magi. Gogonotol mogon holo shubhro tobo hashite, Uthilo phuti koto kusumpanti-- heri tobo bimolomukhobhati. Dhonito bon bihogokolotane, git sob dhay tobo pane. Purbogogone jogot jagi uthi gahilo, purno sob tobo rochito gane. Premoros pan kori gan kori kanone Uthilo mon pran momo mati-- heri tobo bimolomukhobhati.

Related songs

More songs you may enjoy.

Devotional

Har Mana Har Porabo Tomar Gole

হার-মানা হার পরাব তোমার গলে

Rabindranath Tagore

"হার-মানা হার পরাব তোমার গলে। দূরে রব কত আপন বলের ছলে।"

Devotional

Jatakhon Tumi Amay Bosiye Rakho

যতখন তুমি আমায় বসিয়ে রাখ

Rabindranath Tagore

"যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥"

Devotional

Lukiye Aaso Andhar Rate

লুকিয়ে আস আঁধার রাতে

Rabindranath Tagore

"লুকিয়ে আস আঁধার রাতে তুমিই আমার বন্ধু, লও যে টেনে কঠিন হাতে তুমি আমার আনন্দ।"

Devotional

Rajpurite Bajay Banshi Belasheshar Tan

রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান

Rabindranath Tagore

"রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান। পথে চলি, শুধায় পথিক 'কী নিলি তোর দান' ॥"

Devotional

Sei To Tomar Pother Bodhu Sei To

সেই তো তোমার পথের বঁধু সেই তো

Rabindranath Tagore

"সেই তো তোমার পথের বঁধু সেই তো। দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো ॥"

Devotional

Shubhro Ashone Birajo Arunochhotamazhe

শুভ্র আসনে বিরাজ’ অরুণছটামাঝে

Rabindranath Tagore

"শুভ্র আসনে বিরাজ' অরুণছটামাঝে, নীলাম্বরে ধরণী'পরে কিবা মহিমা তব বিকাশিল ॥"

Discussion

Public comments for Heri Tobo Bimolomukhobhati are available on the discussion page.

View discussion