Back to Library
Devotional

হিরামন মাণিক্যর দেশে Hiramon Manikkayer Deshe

Rashid Uddin

Hiramon Manikkayer Deshe lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

হিরামন মাণিক্যর দেশে
আমার মুর্শিদ আছে ।
সাত সমুদ্দুর পাড়ি দিয়া কে
মনে যাই তার কাছে ॥

সাত সমুদ্দুর তেরো নদী,
পার হইতে পারি যদি
দেখবো সেরূপ নিরবধি
যদি প্রাণ আমার বাঁচে ॥

আমার মুর্শিদ চান্দের বাড়ি
ঠিক যেমন মদিনার পুরি,
ফেরেশতারা দেয় পাহারা
হুর আনন্দে নাচে ॥

মুর্শিদ আমার নায়ের মাঝি
তার নামের করিয়া পুঁজি
খোলিয়া জান্নাতের কুঞ্জি
যাবরে ফেরদাউছে ॥

মুর্শিদ আমার ঘাটের মৌলাদার
তার নামে হইব আমি পার
বাউলকবি রশিদ উদ্দির
মুর্শিদ বিনে কেউ নেই শেষ ॥

Read in Banglish
Hiramon manikkayer deshe Amar murshid ache. Saat somuddur pari diya ke Mone jai tar kache. Saat somuddur tero nodi, Paar hoite pari jodi Dekhbo sherup nirobodhi Jodi pran amar bance. Amar murshid chander bari Thik jemon modinar puri, Fereshtara dey pahara Hur anonde nache. Murshid amar nayer majhi Tar namer koriya punji Kholiya jannater kunji Jabore ferdauce. Murshid amar ghater mouladar Tar name hoibo ami paar Baulkobi Rashid Uddir Murshid bine keu nei shesh.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Manush Banaiya Khelcho Tare Laiya

মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া

Rashid Uddin

"মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া সেই মানুষ কেমনে গোনাগার-রে ॥ মানুষে করে না গোনা, তুমি করাও পাপ"

Devotional

Khoda Bishwo Byapito

খোদা বিশ্ব ব্যাপিত, কণিকার মত, প্রেমে বিরাজিত বাসারে

Rashid Uddin

"খোদা বিশ্ব ব্যাপিত, কণিকার মত, প্রেমে বিরাজিত বাসারে ॥ আগে দীপ্তিমান কর তমিস্রা বাসরে জ্বলানির কেন্দ্রে গিয়া বস ভক্তির জোরে।"

Mystical

Keyas Dalil Hadis Feka Koraner Maini Kothin

কেয়াস দলিল, হাদিস ফেকা, কোরানের মাইনি কঠিন

Rashid Uddin

"কেয়াস দলিল, হাদিস ফেকা, কোরানের মাইনি কঠিন বিসমিল্লাহির উনিশটি হরফ, রয়েছে দোজখের জামিন ॥"

Philosophical

O Ghore Ginni Go

ও ঘরে গিন্নি-গো, তাড়াতাড়ি কর গো বিদায়

Rashid Uddin

"ও ঘরে গিন্নি-গো, তাড়াতাড়ি কর গো বিদায়, ফিরে আসিব কিনা, কত দিন যে বয়ে যায় । কত খাইলাম, কত শুইলাম, কইলাম কত বায়, কত রঙ্গের আতর সাবান মাখলাম মাটির গায়।"

Philosophical

Bondhur Barir Phul Bagane

বন্ধুর বাড়ির ফুল বাগানে

Rashid Uddin

"বন্ধুর বাড়ির ফুল বাগানে গেলে তরা কই। কম্পাসেতে জরিপ করে সীমা আগে কর সই ॥"

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Discussion

Public comments for Hiramon Manikkayer Deshe are available on the discussion page.

View discussion