তোমার আকাশ জুড়ে Tomar Akash Jure

তোমার আকাশ জুড়ে, আমার স্বপ্নরা
এখন খুব একা, এখন খুব একা,
তোমার গল্প জুড়ে, আমার স্মৃতিরা
এখন খুব একা, এখন খুব একা।

তুমি দিয়েছিলে আমায় একগুচ্ছ গোলাপ
আর বলেছিলে আমার পাশেই রবে,
তুমি দিয়েছিলে আমায় একগুচ্ছ রোদ
আর বলেছিলে শুধুই আমার হবে।

জানি যেথায় আছো বেশ ভালোই আছো
আমায় তো আর ভাবছো না,
জানি যেমন আছো বেশ ভালোই আছো
আমায় ভেবে আর হাসছো না।

হয়তো দূর কোনো সবুজ অরণ্যে
সুখের দেশে স্বপ্ন উড়াও ..
মেঘের চাদরে, রৌদ্রের আদরে
আপন মনে গান গাও।

অবাক মেঘে ঢাকা হঠাৎ বৃষ্টি গুলো
এখন আর নামে না, এখন আর নামে না,
শিশির ভেজা ঘাসে তোমার মায়া গুলো
এখন আর ডাকে না, এখন আর ডাকে না।

তুমি দিয়েছিলে আমায় একগুচ্ছ গোলাপ
আর বলেছিলে আমার পাশেই রবে,
তুমি দিয়েছিলে আমায় একগুচ্ছ রোদ
আর বলেছিলে শুধুই আমার হবে।

তোমার আকাশ জুড়ে, আমার স্বপ্নরা
এখন খুব একা, এখন খুব একা।

বাংলিশ/Banglish

Tomar akash jure, amar swapnora Ekhon khub eka, ekhon khub eka, Tomar golpo jure, amar smritira Ekhon khub eka, ekhon khub eka. Tumi diyechhile amay ek-guchho golap Ar bolechhile amar pashei robe, Tumi diyechhile amay ek-guchho rod Ar bolechhile shudhui amar hobe. Jani jethay achho besh bhaloi achho Amay to ar bhabchho na, Jani jemon achho besh bhaloi achho Amay bhebe ar haschho na. Hoyto dur kono sobuj oronye Sukher deshe swapno urao .. Megher chadore, roudrer adore Apon mone gaan gao. Obak meghe dhaka hothat brishti gulo Ekhon ar name na, ekhon ar name na, Shishir bheja ghashe tomar maya gulo Ekhon ar dake na, ekhon ar dake na. Tumi diyechhile amay ek-guchho golap Ar bolechhile amar pashei robe, Tumi diyechhile amay ek-guchho rod Ar bolechhile shudhui amar hobe. Tomar akash jure, amar swapnora Ekhon khub eka, ekhon khub eka.

Discussion

Public comments for Tomar Akash Jure are available on the discussion page.

View discussion