হৃদয় খুলে ও মমিন ভাই, নেওরে মধুর নাম।
এই নাম তোমার হবে সাথী হাশরের মোকাম।
সামনে তোমার বিপদ ভয়ঙ্কর,
পুলছেরাতের কঠিন পাড়ি বাহাত্তুর বছর
এই নাম তোমার হবে ছওর
স্বাক্ষী আছে খোদার কালাম।।
নবিজী তোর হবে জামিরদার,
মা ফাতেমা বন্ধ করে দিবেন দোযখের দ্বার
পলকেতে হবেরে পাড়,
উড়াইয়া তার নামের নিশান।
ঐ নামেতে কত মধু রয়,
নবীর নাম হৃদয় মাঝে সেইতো মমিন হয়,
ভাবিয়া তাই রজ্জবে কয়
নাম নিয়ে মোর যায় যেন প্রাণ।।
Discussion
Public comments for Hridoy Khule O Momin Bhai are available on the discussion page.
View discussion