যায় ফুরিয়ে Jaay Phuriye

যায় ফুরিয়ে কত নেশা
যায় সরে যায় কুয়াশা
যায় ফুরিয়ে একদিন তাই হতাশা

যায় ফুরিয়ে একদিন সবার হতাশা

যায় ফুরিয়ে সিগারেট
ঔষুধের এক্সপায়রি ডেট
তাই ফুরিয়ে যাবে একদিন
মনের ভিতরের বিদ্বেষ

যায় ফুরিয়ে রাগ অভিমান বিদ্বেষ

ফেলে দিতে হয় পুরোনো জামা
পুরোনো কাগজ শিশি বোতল
আপনি থেকে হয়ে যাও তুমি
তুমি বলো থেকে তুই বল

যায় ফুরিয়ে একদিন তাই চোখের জল
যায় ফুরিয়ে একদিন সবার চোখের জল

ঝেড়ে ফেলতে হয় বিছানা
ফেলে আসা স্বপ্ন ভুলতে হয়
মেঘলা দিনেও বৃষ্টি যায় ফুরিয়ে
ছাতাটাকে বন্ধ করতে হয়
তাই যায় সরে যায় মেঘের মতন ওই ভয়
যায় সরে যায় মনের ভেতরের ভয়

যায় ফুরিয়ে কত নেশা
যায় সরে যায় কুয়াশা
যায় ফুরিয়ে একদিন তাই হতাশা
যায় ফুরিয়ে একদিন সবার হতাশা

বাংলিশ/Banglish

Jaay phuriye koto nesha Jaay sore jaay kuyasha Jaay phuriye ekdin tai hotasha Jaay phuriye ekdin sobar hotasha Jaay phuriye cigarette Oushudher expiry date Tai phuriye jabe ekdin Moner bhetorer biddesh Jaay phuriye raag obhiman biddesh Phele dite hoy purono jama Purono kagoj shishi botol Apni theke hoye jao tumi Tumi bolo theke tui bol Jaay phuriye ekdin tai chokher jol Jaay phuriye ekdin sobar chokher jol Jhere phelte hoy bichhana Phele asha swopno bhulte hoy Meghla dineo brishti jaay phuriye Chhatatake bondho korte hoy Tai jaay sore jaay megher moton oi bhoy Jaay sore jaay moner bhetorer bhoy Jaay phuriye koto nesha Jaay sore jaay kuyasha Jaay phuriye ekdin tai hotasha Jaay phuriye ekdin sobar hotasha

Discussion

Public comments for Jaay Phuriye are available on the discussion page.

View discussion