Back to Library
Melancholic

যখন ভাঙল মিলন-মেলা Jakhon Bhanglo Milon-Mela

Rabindranath Tagore

Jakhon Bhanglo Milon-Mela lyrics by Rabindranath Tagore (1914). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

যখন ভাঙল মিলন-মেলা
ভেবেছিলুম ভুলব না আর চক্ষের জল ফেলা ॥

দিনে দিনে পথের ধুলায় মালা হতে ফুল ঝরে যায়—
জানি নে তো কখন এল বিস্মরণের বেলা ॥

দিনে দিনে কঠিন হল কখন বুকের তল—
ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল।

হঠাৎ দেখা পথের মাঝে, কান্না তখন থামে না যে—
ভোলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা ॥

Read in Banglish
Jakhon bhanglo milon-mela Bhebechilum bhulbo na aar chokkher jol phela. Dine dine pother dhulay mala hote phul jhore jay-- Jani ne to kakhon elo bishmoroner bela. Dine dine kothin holo kakhon buker tol-- Bhebechilem jhorbe na aar amar chokher jol. Hothat dekha pother majhe, kanna tokhon thame na je-- Bholar tole tole chilo ashrujoler khela.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Melancholic

Mukhkhani Karo Molino Bidhuro Jabar Bela

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা

Rabindranath Tagore

"মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা-- জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥"

Melancholic

Pran Chay Chokkhu Na Chay

প্রাণ চায় চক্ষু না চায়

Rabindranath Tagore

"প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা॥"

Melancholic

Swapaney Donhey Chhinu Ki Mohe Jagar Bela Holo

স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল

Rabindranath Tagore

"স্বপনে দোঁহে ছিনু কী মোহে, জাগার বেলা হল-- যাবার আগে শেষ কথাটি বোলো ॥"

Romantic

Anek Katha Jao Je Bole

অনেক কথা যাও যে ব’লে

Rabindranath Tagore

"অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি । তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি ।। যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে,"

Melancholic

He Khoniker Otithi

হে ক্ষণিকের অতিথি

Rabindranath Tagore

"হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া ঝরা শেফালির পথ চাহিয়া ॥"

Discussion

Public comments for Jakhon Bhanglo Milon-Mela are available on the discussion page.

View discussion