জানিয়া পার কর
দয়াল গুরুজী–
মোরে কাঙ্গাল জানিয়া পার করো।
দয়াল গুরুজী–
বানাইয়া রংমহল ঘর
অঙ্গে অঙ্গে জুড়া
নব কুঠার জ্বলছে বাত্তি
ষোল জন তার পারা।
দয়াল গুরুজী–
লাভ করিতে আইলাম ভবে
লাইয়া সাধের ধন
পড়িয়া কামিনীর ফেরে
হারাইলাম রতন।
দয়াল গুরুজী–
কত কত সাধু জনা
গাঙ্গে বাইয়া যায়
রঙ্গের নিশান পাল টাঙ্গাইয়া
প্রেমের বৈঠা বায়।
দয়াল গুরুজী–
সৰ্প হইয়া দংশো বা গুরু
উঝা হইয়া ঝারো
মরিলে জিয়াইতে পারো
যদি দয়া ধরো–
দয়াল গুরুজী–
কহে হীন রাধারমণ
অঙ্গ ঝর ঝর
ভবাৰ্ণবে তরী বাইতে
কিঞ্চিত দয়া ধরো।
Discussion
Public comments for Janiya Par Koro Doyal Guruji are available on the discussion page.
View discussion