যে ছিল আমার স্বপনচারিণী Je Chilo Amar Swaponcharini

যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারি নি।
দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥

শুভক্ষণে কাছে ডাকিলে,
লজ্জা আমার ঢাকিলে গো,
তোমারে সহজে পেরেছি বুঝিতে॥

কে মোরে ফিরাবে অনাদরে,
কে মোরে ডাকিবে কাছে,
কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে,
এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে—
আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥

বাংলিশ/Banglish

Je chilo amar swaponcharini tare bujhite pari ni. Din chole geche khujite khujite. Shubhokkhone kache dakile, lozza amar dhakile go, tomare shohoje perechi bujhite. Ke more phirabe onadore, ke more dakibe kache, kahar premer bedonay amar mullo ache, e nirontor songshoye hay pari ne jujhite-- ami tomarei shudhu perechi bujhite.

Discussion

Public comments for Je Chilo Amar Swaponcharini are available on the discussion page.

View discussion