যে গুণে তুষিব শ্যামের মন আর আমার সে গুণ নাই Je Gune Tushibo Shyamer Mon

যে গুণে তুষিব শ্যামের মন আর আমার সে গুণ নাই।
বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই।
জাতি-কুল-মান-যৌবন দিয়ে মন নাহি পাই।।

রূপ-গুণ-যশ প্ৰেম রঙ্গরস মন প্ৰাণ
সপিয়া হইলেম কাঙালিনী
লোকে কানাকানি কইরে বলে আমায় কলঙ্কিনী রাই।

সুখদুঃখ যত ত্যাগি সারা কইরাছি শ্যামরায়
রাধারমণ করে আকিঞ্চন অন্তে যেন পাই।।

বাংলিশ/Banglish

Je gune tushibo shyamer mon ar amar se gun nai. Brindabone shyamer karon bone bone ghuriya berai. Jati-kul-man-joubon diye mon nahi pai.. Rup-gun-josh prem rongorosh mon pran sopiya hoilem kangalini loke kanakani koire bole amay kolonkini rai. Sukhodukkho joto tyagi sara koirachi shyamray Radharamon kore akinchon onte jeno pai..

Discussion

Public comments for Je Gune Tushibo Shyamer Mon are available on the discussion page.

View discussion