যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনা দেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা,
সে জন সোনা চেনে না।
কুটা কাটায় মানিক পাইল রে,
কুটা কাটায় মানিক পাইল রে
অতল পানিত ফেলিয়া দিল রে
সাত রাজার ধন মানিক হারাইয়া
ও হায়,
সাত রাজার ধন মানিক হারাইয়া
কুটা কাঁটায় মন যে মানে না
সে জন মানিক চেনে না।
পিঁপড়ে বোঝে চিনির দাম,
পিঁপড়ে বোঝে চিনির দাম
ও বানিয়া চেনে সোনা
মাটির প্রেমের মূল্য কে জানে,
ও হায় মাটির প্রেমের মূল্য কে জানে,
ধরায় আছে কয়জনা,
ধরায় আছে কয়জনা
যে জন সোনা চেনে না।
Discussion
Public comments for Je Jon Premer Bhab Jane Na are available on the discussion page.
View discussion