ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এল গো, সই লো দেখে আয়।
বঁইচি বনের বিরহে বাউরি বাতাস বহে এলোমেলো গো,
(সে) আড়বাঁশি বাজায় আড় চোখে তাকায়
–তির হানার ভঙ্গিতে ধনুক বাঁকায়
নন্দন পাহাড়ে তাহারে দেখে চাঁদ আঁউরে গেল গো।
ঝাঁকড়া চুলের পাশে টুলটুলে চোখ হাসে কতই ছলে,
মউরলা মাছ যেন খেলে বেড়ায় গো কালো জলে,
মউটুসির মউ ফেলে ভোমরা রয় তাকিয়ে
গুরুজনের মতো বটের তরু দাঁড়িয়ে জট পাকিয়ে
আমলকী গাছের আড়ালে লুকিয়ে দেখি
সে দেখতে কি তা পেল গো॥
Discussion
Public comments for Jhum Jhum Jhumra Nach Neche Ke Elo Go are available on the discussion page.
View discussion