জীবন থাকিতে গো পিরিতে আর মন দিও না।
ও তোর পদে ধরি বিনয় করি গো, ওহে গো, ললিতা সখী
আমি কাতরে করি গো মানা।
ঘরে বারে হইলাম দোষী, কিবা দিবা কিবা নিশি
চিন্তিতেছি বিরলে বসিয়া;
আমার ভেবে তনু হইল সারা গো, কান্দাশূন্য দিন যাবে না।
মন প্ৰাণ দিয়ে বান্ধা, পাইবে লোকের নিন্দা,
রাখবে জীবন শেলেতে বিন্ধিয়া,
তোর নিত্যই প্রেমের একাদশী গো, দ্বাদশীর আর নাই পারণা
রাধারমণ চান্দের প্রাণ, হয় না কেন সমনধামান,
পাপ প্রেমের তার কি বাখান;
আমার যায় না কেন সে যেখানে গো, প্ৰাণে আর ধৈর্য মানে না।
Discussion
Public comments for Jibon Thakite Go Pirite Ar Mon Dio Na are available on the discussion page.
View discussion