Back to Library
Devotional

যখন তোমায় আঘাত করি তখন চিনি Jokhon Tomay Aghat Kori

Rabindranath Tagore

Jokhon Tomay Aghat Kori lyrics by Rabindranath Tagore (1914). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

যখন তোমায় আঘাত করি তখন চিনি।
শত্রু হয়ে দাঁড়াই যখন লও যে জিনি॥

এ প্রাণ যত নিজের তরে তোমারি ধন হরণ করে
ততই শুধু তোমার কাছে হয় সে ঋণী॥

উজিয়ে যেতে চাই যতবার গর্বসুখে,
তোমার স্রোতের প্রবল পরশ পাই যে বুকে।

আলো যখন আলসভরে নিবিয়ে ফেলি আপন ঘরে
লক্ষ তারা জ্বালায় তোমার নিশীথিনী॥

Read in Banglish
Jokhon tomay aghat kori tokhon chini. Shotru hoye darai jokhon lao je jini. E pran joto nijer tore tomari dhon horon kore Totoi shudhu tomar kache hoy she rini. Ujiye jete chai jotobar gorboshukhe, Tomar sroter probol porosh pai je bukhe. Alo jokhon aloshbhore nibiye feli apon ghore Lokkho tara jwalay tomar nishithini.

Related songs

More songs you may enjoy.

Devotional

Se Dine Apad Amar Jabe Kete

সে দিনে আপদ আমার যাবে কেটে

Rabindranath Tagore

"সে দিনে আপদ আমার যাবে কেটে পুলকে হৃদয় যেদিন পড়বে ফেটে ॥ তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বঁধু হে, তারে আমার ব'লে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে ॥"

Philosophical

Shesh Nahi Je, Shesh Kotha Ke Bolbe

শেষ নাহি যে, শেষ কথা কে বলবে

Rabindranath Tagore

"শেষ নাহি যে, শেষ কথা কে বলবে ? আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে॥ সাঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি-ঢালা,"

Devotional

Bishwojora Phand Petecho

বিশ্বজোড়া ফাঁদ পেতেছ

Rabindranath Tagore

"বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি-- আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি।"

Philosophical

Je Ami Oi Bhese Chole

যে আমি ওই ভেসে চলে

Rabindranath Tagore

"যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশতলে ওরই পানে দেখছি আমি চেয়ে। ধুলার সাথে, জলের সাথে, ফুলের সাথে, ফলের সাথে, সবার সাথে চলছে ও যে ধেয়ে॥"

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Philosophical

Agnibina Bajao Tumi

অগ্নিবীণা বাজাও তুমি

Rabindranath Tagore

"অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে ! আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ।।"

Discussion

Public comments for Jokhon Tomay Aghat Kori are available on the discussion page.

View discussion