জলে কি নিবাইতে পারে প্ৰেম অনল যার অন্তরে।
এগো জল দিলে দ্বিগুণ জ্বলে শীতল হয় না গঙ্গাজলে।।
বন পোড়ে সকলে দেখে মনের আগুন কেউ না দেখে
বিনা কাঠে জ্বলছে আগুন আমার রিদের মাঝে
ভাইবে রাধারমণ বলে আমার মনের অনলা কেউ না দেখে
আমি হইয়াছি পিরিাতের মরা অন্যে কি জানিতে পারে।।
Discussion
Public comments for Jole Ki Nibaite Pare Prem Onol Jar Ontore are available on the discussion page.
View discussion