জলের ঘাটে দেখিয়া আইলাম কি সুন্দর শ্যামরায়
শ্যামরায় ভমরা গো ঘুরিয়া ঘুরিয়া মধু খায়।
নিতি নিতি ফুল বাগানে ভমর আসে মধু খায়
আয় গো ললিতা সখী আবার দেখি শ্যামরায়।
মুখে হাসি হাতে বাঁশি বাজায় বাঁশি শ্যামরায়
চান বদনে প্রেমের রেখা আয় গো ফিরি দেখে আয়।
ভাইবে রাধারমণ পাইলাম না রে হায়রে হায়–
পাইতাম যদি বন্ধুয়ারে–রাখতাম হৃদয় পিঞ্জিরায়।
Discussion
Public comments for Joler Ghate Deikha Ailam are available on the discussion page.
View discussion