জলের ঘাটে দেইখে আইলাম
শ্যাম চিকন কালিয়া।।
চূড়ার উপ্রে ময়ূর পাখা
বামে দিছে হেলাইয়া।
নিতি নিতি দেও খোটা
কালিয়া সোনা বলিয়া।।
দেখছি অনে লাগছে মনে
পরশিতে পারি না।
এমন সুন্দর তনু
কে দিছে গো গড়িয়া।।
ভাবিয়া রাধারমণ বলে
থাক ধৈৰ্য ধরিয়া।
বন্ধু যদি আপন হয় গো
আসবে ঘুরিয়া ফিরিয়া।।
Discussion
Public comments for Joler Ghate Deikhe Ailam are available on the discussion page.
View discussion