Back to Library
Devotional

জয় বাণী বিদ্যাদায়িনী Joy Bani Bidyadayini

Kazi Nazrul Islam

Read Joy Bani Bidyadayini in Bengali and Banglish transliteration, from Chandrabindu.

Updated

Lyrics

জয় বাণী বিদ্যাদায়িণী।
জয় বিশ্বলোক-বিহারিণী॥

সৃজন-আদিম-তমো অপসারি
সহস্রদল কিরণ বিথারি
আসিলে মা তুমি গগন বিদারি
আলোক-মরাল-বাহিনী॥

ভারতে ভারতী মূক তুমি আজি,
বীণাতে উঠিছে ক্রন্দন বাজি,
ছিন্ন চরণ-শতদলরাজি
কহিছে পীড়ন-কাহিনি॥

ঊর মা আবার কমলাসীনা,
করে ধরো পুন সে রুদ্রবীণা,
নব সুর তানে বাণী পরাধীনা
জাগাও অমৃত-ভাষিণী॥

Read in Banglish
Joy bani bidyadayini. Joy bishwolok-biharini. Srijon-adim-tomo opsari Sohosrodol kiron bithari Asile ma tumi gogon bidari Alok-moral-bahini. Bharote bharoti muk tumi aaji, Binate uthiche krondon baji, Chinno choron-shotodolraji Kohiche piron-kahini. Uro ma abar komolasina, Kore dhoro puno she rudrobina, Nobo shur tane bani poradhina Jagao omrito-bhashini.

Related songs

More songs you may enjoy.

Satirical

Simon Commission-er Report

সাইমন-কমিশনের রিপোর্ট

Kazi Nazrul Islam

"সাইমন-কমিশনের রিপোর্ট (প্রথম ভাগ) ভারতের যাহা দেখিলেন কোরাস : ‘কী দেখিতে এসে কী দেখিনু শেষে,’"

Patriotic

Amar Desher Mati

আমার দেশের মাটি

Kazi Nazrul Islam

"আমার দেশের মাটি ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি॥ এই দেশের মাটি-জলে এই দেশেরই ফুলে ফলে"

Patriotic

Shopone Dekhechi Bharat-Janoni

স্বপনে দেখেছি ভারত-জননী

Kazi Nazrul Islam

"স্বপনে দেখেছি ভারত-জননী তুই যেন রাজরাজেশ্বরী। নবীন ভারত! নবীন ভারত! স্তবগান ওঠে ভুবন ভরি॥"

Harmonious

Mora Eki Brinte Duti Kusum

মোরা একই বৃন্তে দুটি কুসুম

Kazi Nazrul Islam

"মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।। এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে,"

Inspirational

Chol Chol Chol

চল্‌ চল্ চল্

Kazi Nazrul Islam

"চল্‌ চল্ চল্ ঊর্দ্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল"

Patriotic

Bharat Shmashan Holo Ma

ভারত শ্মশান হল মা, তুই শ্মশানবাসিনী বলে

Kazi Nazrul Islam

"ভারত শ্মশান হল মা, তুই শ্মশানবাসিনী বলে। জীবন্ত শব নিত্য মোরা চিতাগ্নিতে মরি জ্বলে॥"

Discussion

Public comments for Joy Bani Bidyadayini are available on the discussion page.

View discussion