জয় নিখিল সৃজন লয়কারী নিরাময়।
জয় এক, জয় অনেক অসীম মহিমাময়।।
জয় সূক্ষ্ম, স্থূল,
জয় অন্ত মূল
জয় ন্যায় নিয়মীকৃত-কলুষ কৃপাময়।।
জয় হে ভয়ঙ্কর
জয় পরম সুন্দর
জয় ভক্ত হৃদয় পরিপ্লাবি সুষমাময়।
জয় হৃদয় রঞ্জন
জয় বিপদ ভঞ্জন
জয় পাপ হরণ চিরশরণ করুনাময়।।
Discussion
Public comments for Joy Nikhil Srijon Loykari Niramoy are available on the discussion page.
View discussion