কাকে শুধাই রে সেই মুরশিদ, কে বলবে আমায়।
পশু-বধ করিলে খোদা কিসে খুশি হয়।
ইব্রাহিম নবীরে শুনি
আদেশ করেন আল্লা গণি
প্রিয় বস্তু দাও কোরবানি
দুম্বা, পুত্র বলির আদেশ কোথায়।
মরণের আগেতে মরা
আপন প্রাণ কোরবানি করা
প্রাণ অপেক্ষা যে পেয়ারা
তবে কি বুঝায় শরায়।
মাবিয়া আপনার জান
আরেফেতে দেয় বলিদান
নবীজী হাদিসে ফরমান
মউত আনতা কবলল মউত৷
কেমনে হবে কোরবানি
সে ভেদ প্রকার লই জানি
লালন বলে, কোথায় শুনি
হবে সাঁইর কোরবানি সে এক্তেদায়॥
Discussion
Public comments for Kake Sudhai Re Sei Murshid are available on the discussion page.
View discussion