কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
আমারে যে থুইয়া গেল উদাসী বানাইয়া রে
কে বাজাইয়া যাও রে বাঁশী
বাজো পথ দিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম
কুল-মান তেজিয়া রে
বাঁশিটি বাজাইয়া বন্দে
বইল কদম তলে
নিলুয়া বাতাসে বাঁশি
রাধা-রাধা বলে রে
ভাইবে রাধারমণ বলে
মনেতে ভাবিয়া
নিভা ছিল মননের আগুন
কে দিল জ্বালাইয়ারে
Discussion
Public comments for Kalay Pranti Nilo Bashiti Bajaiya are available on the discussion page.
View discussion