Back to Library
Romantic

কপোত কপোতী উড়িয়া বেড়াই Kapot Kapoti Uriya Berai

Kazi Nazrul Islam

Kapot Kapoti Uriya Berai lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

কপোত কপোতী উড়িয়া বেড়াই
সুদূর বিমানে আমরা দুজনে।
কানন-কান্তার শিহরি ওঠে
মোদের প্রণয়-মদির কূজনে॥

ভ্রমর গুঞ্জে মঞ্জুল গীতি
হেরিয়া আমার বঁধুর প্রীতি,
আমার প্রিয়ার নয়নে চাহি
কুসুম ফুটে ওঠে বিপিনে বিজনে॥

তোমা ছাড়া স্বর্গ চাহি না, প্রিয়!
মোদের প্রেমে চাঁদ আসে নেমে
মাটির পাত্রে পান করি অমিয়।
বিশ্ব ভুলায়ে ওই রাঙা পায়ে
আমারে বেঁধেছ জীবনে মরণে॥

Read in Banglish
Kapot kapoti uriya berai sudur bimane amra dujone. Kanon-kantar shihori othe moder pronoy-modir kujone. Bhromor gunje monjul giti heriya amar bodhur priti, Amar priyar noyone chahi kusum phute othe bipine bijone. Toma chara swargo chahi na, priyo! moder preme chand ase neme matir patre pan kori omiyo. Bishwo bhulaye oi ranga paye amare bedhecho jibone morone.

Related songs

More songs you may enjoy.

Romantic

Bhalobashay Badhbo Basha

ভালোবাসায় বাঁধব বাসা

Kazi Nazrul Islam

"উভয়ে॥ ভালোবাসায় বাঁধব বাসা আমরা দুটি মানিক-জোড়। থাকব বাঁধা পাখায় পাখায় মাখামাখি প্রেম-বিভোর॥"

Melancholic

Buke Tomay Nai-ba Pelam

বুকে তোমায় নাই-বা পেলাম

Kazi Nazrul Islam

"বুকে তোমায় নাই-বা পেলাম রইবে আমার চোখের জলে। ওগো বঁধু! তোমার আসন গভীর ব্যথায় হিয়ার তলে॥"

Romantic

Joubon-Sindhu Tolmol Tolmol

যৌবন-সিন্ধু টলমল টলমল

Kazi Nazrul Islam

"যৌবন-সিন্ধু টলমল টলমল, প্রেমের ইন্দু আকাশে ঝলমল। হৃদয়-তটিনী জোয়ারে নেচে যায়, তরঙ্গ-রঙ্গে ছলছল ছলছল॥"

Romantic

Madhavilatara Aaji Milon Sokhi

মাধবীলতার আজি মিলন সখী

Kazi Nazrul Islam

"মাধবীলতার আজি মিলন সখী শ্যাম-সহকার তরুর সাথে। আকাশে পূর্ণিমা-চাঁদের জলসা হেরো গো তাই আজি চৈতালি রাতে॥"

Romantic

Mahul Gachhe Phul Phutechhe

মহুল গাছে ফুল ফুটেছে

Kazi Nazrul Islam

"মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঘোরে ঝিমায় পবন। গুনগুনিয়ে ভ্রমর এল ওলো"

Romantic

Dudhe Altay Rong Jeno Tar Sonar Ongo Cheye

দুধে আলতায় রং যেন তার সোনার অঙ্গ ছেয়ে

Kazi Nazrul Islam

"দুধে আলতায় রং যেন তার সোনার অঙ্গ ছেয়ে— সে ভিন-গাঁয়েরই মেয়ে। চাঁদের কথা যায় ভুলে লোক তাহার মুখে চেয়ে। সে ভিন-গাঁয়েরই মেয়ে॥"

Discussion

Public comments for Kapot Kapoti Uriya Berai are available on the discussion page.

View discussion