বুকে তোমায় নাই-বা পেলাম
রইবে আমার চোখের জলে।
ওগো বঁধু! তোমার আসন
গভীর ব্যথায় হিয়ার তলে॥
আসবে যখন তিমির-রাতি
রইবে না কেউ জাগার সাথি,
আসব সেদিন জ্বালব বাতি,
মুছব নয়ন-জল আঁচলে॥
নাই-বা হলাম প্রিয় তোমার,
বন্ধু হতে দোষ কি বঁধু?
মুখের মধুর তৃষ্ণা শেষে
আমি দিব বুকের মধু।
আমি ভালোবাসিনিতো,
ভালোবাসা পাবার ছলে॥
বাহুর পাশে প্রিয়ায় বেঁধে
আমার তরে উঠবে কেঁদে,
সেই তো আমার জয় গো, প্রিয়,
অন্তরে রই, রই না গলে॥
Discussion
Public comments for Buke Tomay Nai-ba Pelam are available on the discussion page.
View discussion