কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন Kar Chokher Chawar Haway Dolay Mon

কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন,
তাই কেমন হয়ে আছিস সারাক্ষণ॥

হাসি যে তাই অশ্রুভরে নোওয়া,
ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁওয়া,
ভাষায় যে তোর সুরের আবরণ॥

তোর পরানে কোন্ পরশমণির খেলা,
তাই হৃদগগনে সোনার মেঘের মেলা।

দিনের স্রোতে তাই তো পলকগুলি
ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি,
কালোয় আলোয় কাঁপে আঁখির কোণ॥

বাংলিশ/Banglish

Kar chokher chawar haway dolay mon, Tai kemon hoye achis sarakkhon. Hasi je tai osrubhore nowa, Bhabna je tai mouno diye chowa, Bhashay je tor surer aboron. Tor porane kon poroshmonir khela, Tai hrid-gogone sonar megher mela. Diner srote tai to polokguli Dheu khele jay sonar jholok tuli, Kaloy aloy knape ankhir kon.

Discussion

Public comments for Kar Chokher Chawar Haway Dolay Mon are available on the discussion page.

View discussion