কে যাবে শ্যাম দর্শনেতে আ সজনী
মোহন মধুর স্বরে হইয়াছি গো উন্মাদিনী
ললতা বিশাখা চল সকল সঙ্গিনী
না গেলে না হবে জলে। নইলে যাব একাকিনী
কিবা যাদু জানে বাঁশি কি মন্ত্র মোহিনী
মনপ্ৰাণ সহিতে টানে করিয়াছে উন্মাদিনী
বংশী বটে বংশীধ্বনি মনে অনুমানি
শ্ৰীরাধারমণের আশা হেরিতে শ্যাম চিন্তামণি
Discussion
Public comments for Ke Jabe Shyam Darshanete Aa Sajoni are available on the discussion page.
View discussion