কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই
প্ৰাণনাথ বন্ধুরে পাইলে অঙ্গেতে মিশাই গো
অপার উদয়চাঁদ অঙ্গ শীতল করে
আমার লাগি সে চাঁদ সখী অনল হইয়া ঝরে
অপারে বন্ধুয়ার বাড়ী মধ্যে সুর নদী
মনে লয় উড়িয়া যাইতাম পংখ না দেয় বিধি
শুনো সখী শ্যামের প্রেমে মরলে জীবন পায়
জীবন থাকতে মরলাম আমি এখন কি উপায়
ভাইবে রাধারমণ বলে বন্ধু শ্যামরায়
মইলে আমায় দিও শরণ নেপুর বান্ধী রাঙ্গা পায়
Discussion
Public comments for Ke Jabi Chol Brindabone are available on the discussion page.
View discussion