কে যেন জল ভারতে যায় তোরা দেইখে আয়
কাঙ্খেতে সোনার কলসী মুখে যেন মুচকি হাসি
আমার পরাণ যে লইয়া কারিয়া।।
নদীর জল দেখতে ভাল স্নান করিতে লাগে ভাল
আমার সোনার অঙ্গ মলিন হইয়া যায়।।
কে যেন জল ভারতে যায়, পায়ে সোনার নূপুর বাজে সদায়
আমার নীলাম্বরী বাতাসে উড়ায়।।
ভাইবে রাধারমণ বলে যাইও না তোমরা সকলে
ঘরে থাক জাত কুলমান লইয়া।।
Discussion
Public comments for Ke Jeno Jol Bharote Jaye are available on the discussion page.
View discussion