Back to Library
Devotional

কে তোরে কী বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে Ke Tore Ki Boleche Ma

Kazi Nazrul Islam

Ke Tore Ki Boleche Ma lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

কে তোরে কী বলেছে মা ঘুরে বেড়াস কালি মেখে।
(ও মা) বরাভয়া, ভয়ংকরীর সাজ পেলি তুই কোথা থেকে॥

(তোর) এলোকেশে প্রলয় দোলে
(আমি) চিনতে নারি গৌরী বলে
(ও মা) চাঁদ লুকাল মেঘের কোলে
তোর মুখে না হাসি দেখে॥

(ও মা) আমার দেবলোকে কেন
খেলিস এমন নিঠুর খেলা?
আনন্দেরই হাটে সতী
বসালি পাঁচ ভূতের মেলা।
শংকর কি গঙ্গা নিয়ে
কাঁদায় তোরে দুঃখ দিয়ে (মা)
(ও মা) শিবানী তোর চরণ-তলে
এনেছি তাই শিবকে ডেকে॥

Read in Banglish
Ke tore ki boleche ma ghure berash kali mekhe. (O ma) borabhoya, bhoyonkorir saj peli tui kotha theke. (Tor) elokeshe proloy dole (Ami) chinte nari Gouri bole (O ma) chand lukalo megher kole tor mukhe na hashi dekhe. (O ma) amar deboloke keno khelis emon nithur khela? Anonderi hate Soti bosali panch bhuter mela. Shonkor ki Gonga niye kanday tore dukkho diye (ma) (O ma) Shibani tor choron-tole enechi tai Shibke deke.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ma Go Toroi Payer Nupur Baje

মা গো তোরই পায়ের নূপুর বাজে

Kazi Nazrul Islam

"মা গো তোরই পায়ের নূপুর বাজে এই বিশ্বের সকল ধ্বনির মাঝে॥ জীবের ভাষায় পাখির মধুর গানে সাগর-রোলে নদীর কলতানে"

Devotional

Mor Aghat Joto Hanbi Shyama

মোর আঘাত যত হানবি শ্যামা

Kazi Nazrul Islam

"মোর আঘাত যত হানবি শ্যামা ডাকব তত তোরে। মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের ক্রোড়ে॥"

Devotional

Kendo Na Kendo Na Make Ke Boleche Kalo

কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো

Kazi Nazrul Islam

"কেঁদো না কেঁদো না, মাকে কে বলেছে কালো। (মা) ঈষৎ হাসিতে তোর ত্রিভুবন আলো॥ কে দিয়েছে গালি তোরে, মন্দ সে মন্দ যে বলেছে কালী তোরে, অন্ধ সে অন্ধ।"

Devotional

Mayer Cheyeo Shantimoyi

মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে

Kazi Nazrul Islam

"মায়ের চেয়েও শান্তিময়ী মিষ্টি বেশি মেয়ের চেয়ে। চঞ্চলা এই লীলাময়ী মুক্তকেশী কালো মেয়ে॥"

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Devotional

Shankari Shailendra Sute

শঙ্করি শৈলেন্দ্র সুতে শশাঙ্ক শিখরাশ্চিতে

Kazi Nazrul Islam

"শঙ্করি শৈলেন্দ্র সুতে, শশাঙ্ক শিখরাশ্চিতে, সদাশিবে শিব প্রদায়িনী (নি) | মা | ত্রৈলোক্য ত্রিতাপ হরা, তুমি আদ্যা পরাত্পরা, তপনজ ভয় নিবারিণি ||"

Discussion

Public comments for Ke Tore Ki Boleche Ma are available on the discussion page.

View discussion