কেন ধরে রাখা, ও যে যাবে চলে
মিলনযামিনী গত হলে॥
স্বপনশেষে নয়ন মেলো, নিব-নিব দীপ নিবায়ে ফেলো—
কী হবে শুকানো ফুলদলে॥
জাগে শুকতারা, ডাকিছে পাখি,
উষা সকরুণ অরুণ-আঁখি।
এসো প্রাণপণ হাসিমুখে বলো ‘যাও সখা! থাকো সুখে’—
ডেকো না, রেখো না আঁখিজলে॥

Discussion
Public comments for Keno Dhore Rakha O Je Jabe Chole are available on the discussion page.
View discussion