কেউ বলে দুনিয়া দোজখ
কেউ বলে রঙের বাজার
কোনো কিছু বলতে চায় না
যে বুঝেছে সারাসার
এ সংসারের ভোজবাজি
বোঝে না মন বড় পাজি
আসল কাজে হয় না রাজি
বুঝাইলে বোঝে না আর
এই ভবে আসিল যত
আসলে কেউ রইল না তো
আসা-যাওয়া অবিরত
যাবার বেলা কেউ নয় কার
মহামানব আসলেন যারা
আসলে সর্বহারা
ভোগী নয় ত্যাগী তারা
নবি ওলি পয়গাম্বার
কী হইবে শেষের দিনে
সদা এই ভাবনা মনে
আবদুল করিম দীনহীনে
ভাবিতেছি অনিবার
Discussion
Public comments for Keu Bole Duniya Dojokh are available on the discussion page.
View discussion