খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান রে বন্ধু কইলে অপমান
খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান।
যারজির মতে বন্ধু থাকে এক এক মান
ঘরের বাইর করি তুই কইলে অপমান।
পরান আকুলি সুরে বাঁশিয়ে দিলে সান
সেই সুরে কর্ণে প্ৰবেশি আকুল কইলো প্ৰাণ।
পরান আকুল করতে ছাড়িয়া শুনো মান
রাধারমণ কুল ছাড়িয়া হইলো অপমান।
Discussion
Public comments for Khaiya Gorol Bish Tyejimu Poran are available on the discussion page.
View discussion