খেলবো হোলি রঙ দেবো না
তাই কখনো হয় ?
এসো এসো বাইরে এসো, এসো গো
এসো এসো বাইরে এসো
ভয় পেয়োনা ভয়
এসেছে হোলি এসেছে,
এসেছে হোলি এসেছে..
ও.. লালে লালে আবীর লালে
আকাশ হল লাল,
লালে লালে আবীর লালে
আকাশ হল লাল।
হো.. বৃন্দাবনে হোলী খেলে নন্দের দুলাল,
বৃন্দাবনে হোলী খেলে নন্দের দুলাল।
শোন শোন গাইছে সবাই, শোন গো
শোন শোন গাইছে সবাই ফাগুনেরি জয়,
এসেছে হোলী এসেছে,
এসেছে হোলী এসেছে..
ও.. লুকোচুরি চলবেনা তো
আজকে হোলীর দিনে,
লুকোচুরি চলবে না তো
আজকে হোলীর দিনে।
ও.. রঙ খেলা কি জমে বল
আপন মানুষ বিনে,
রঙ খেলা কি জমে বল,
আপন মানুষ বিনে।
ছাড়বো না তো আজকে তোমায়
ছাড়বো না,
ছাড়বো নাতো আজকে তোমায়
নয় কিছুতে নয়,
এসেছে হোলি এসেছে,
এসেছে হোলি এসেছে..
খেলবো হোলি রঙ দেবনা
তাই কখনো হয়?
এসো এসো বাইরে এসো, এসো গো
এসো এসো বাইরে এসো
ভয় পেয়োনা ভয়
এসেছে হোলি এসেছে,
এসেছে হোলি এসেছে..
Discussion
Public comments for Khelbo Holi Rong Debona are available on the discussion page.
View discussion