দখিনা বাতাসে বসন্ত জাগে
প্রকৃতি সেজেছে নব রূপ সাজে,
মাতিলো ভূবন ফাগুনের রঙে
রঙ্গিলা প্রকৃতি মাঝে
এলো রে আজিকে দোল
এলোরে রঙের দোল,
এলো রে আজিকে দোল
এলোরে রঙের দোল।
বসন্তে আজ রঙিন হয়েছে
মধুর বৃন্দাবন,
পলাশের রঙে ভরিয়া উঠেছে
কুসুমিত নিধুবন।
রঙের আবেশে প্রেমের পরশে
হরষিত ব্রজবালা,
রাধা গোবিন্দ মাতোয়ারা আজ
বসন্তে হোলি খেলা।
মাতিলো ভূবন ফাগুনের রঙে
রঙ্গিলা প্রকৃতি মাঝে,
এলোরে আজিকে দোল
এলো রে রঙের দোল,
এলোরে আজিকে দোল
এলো রে রঙের দোল।
রং ভোরে পিচকারি মারে
শ্যাম সোহাগিনী রাই,
চুয়া চন্দন ডারি ডারি রাই অঙ্গে কানাই।
আবিরে সোহাগে রাঙা যে হয়েছে
পবিত্র ব্রজধাম,
সখা সখিগনে মিলিল সকলে
আনন্দে জয় গান।
মাতিলো ভূবন ফাগুনের রঙে
রঙ্গিলা প্রকৃতি মাঝে
এলো রে আজিকে দোল
এলোরে রঙের দোল,
এলো রে আজিকে দোল
এলোরে রঙের দোল।
Discussion
Public comments for Bosonto Ronge are available on the discussion page.
View discussion