Back to Library
Rhythmic

নিটোল পায়ে রিনিক ঝিনিক Nitol Paye Rinik Jhinik

Sachin Dev Burman

Read Nitol Paye Rinik Jhinik in Bengali and Banglish transliteration, from Barne Gandhe Chande Gitite.

Updated

Release

1950

কণ্ঠশিল্পী
শচীন দেব বর্মন
ধরণ
আধুনিক
Lyrics

নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে

পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক ঝিনিক

চাঁদের আলোয় কালো কাঁকাল
নাচের তালে দোলেরে আহা মরি
ঢলে ঢলে দোলে
যেন সাদা মেঘের কোলে
কালো তড়িৎ খেলেরে খেলে ঐ
কি কৌতুকে খেলে
ঝলক ভরা দামিন সে যে
ঝিলিক মারে হেসে

কালো মেয়ের চপল বুকে
সঘন নিঃশ্বাস নাচেরে তারই তালে
বুকের মালা নাচে
থরে থরে ঝুমকা জবা
কবরীতে রাজে রে রাজে ঐ
রঙে রঙে রাজে
শ্যামল বনভূমি শিহরে ঐ
শ্যামারো পরশে

মদির ভরা দুই নয়নে
নাচের তুফান জাগেরে বুঝি তাই
প্রেমের সাড়া জাগে
কটাক্ষেরি আঘাত হেনে
কালো নয়ন ডাকেরে মোরে ঐ
ইশারাতে ডাকে
ঘায়েল হয়ে ফিরি আমি ঐ
নয়নের তিয়াসে

Read in Banglish
Nitol paye rinik jhinik Payelkhani baje Madol baje sei sonkete Shyama meye nache Pagolpara chander alo Nacher tale meshe Nitol paye rinik jhinik Chander aloy kalo kankal Nacher tale dolere aha mori Dhole dhole dole Jeno sada megher kole Kalo torit khelere khele oi Ki koutuke khele Jholok bhora damin se je Jhilik mare hese Kalo meyer chopol buke Soghon nisshas nachere tari tale Buker mala nache Thore thore jhumka joba Koborite raje re raje oi Ronge ronge raje Shyamol bonobhumi shihore oi Shyamaro poroshe Modir bhora dui noyone Nacher tufan jagere bujhi tai Premer sara jage Kotakkheri aghat hene Kalo noyon dakere more oi Isharate dake Ghayel hoye phiri ami oi Noyoner tiyase
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Melancholic

Khuliya Kusum Saaj Shrimati Je Kande

খুলিয়া কুসুম সাজ শ্রীমতী যে কাঁদে

Sachin Dev Burman

"খুলিয়া কুসুম সাজ শ্ৰীমতী যে কাঁদে অলখে রহিয়া কানু ফুলরেণু সাধে।"

Melancholic

Na Na Na Phutlo Na Re Phul

না না না ফুটল না রে ফুল

Sachin Dev Burman

"না-না-না ফুটলনারে ফুল না-না-না উঠলনারে চাঁদ। এখানে বাঁশীতে ইসারা শুনিনি।"

Melancholic

Ghum Bhulechi Nijhum E Nishithe

ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি

Sachin Dev Burman

"ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি, আর আমারই মতো জাগে নীড়ে দু’টি পাখি ।। কথা দিয়েছিলে আসিবে গো ফিরে, চাঁদ জাগে দূরে আকাশের তীরে–"

Patriotic

Takdum Takdum Bajai

তাকডুম তাকডুম বাজাই

Sachin Dev Burman

"তাকডুম তাকডুম বাজাই আমি তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল"

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Romantic

Eita Tomar Gaan

এইটা তোমার গান

Chandrabindoo

"এইটা তোমার গান তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর।"

Discussion

Public comments for Nitol Paye Rinik Jhinik are available on the discussion page.

View discussion