কী আইন আনিলেন নবি সকলের শেষে।
রেজাবন্দি সালাত যাকাত
পূর্বেও তো জাহের আছে।।
ঈসা মুসা দাউদ নবি
বেনামাজি নহে কভি।
শেরেক বেদাত সকল ছিল
নবি কি জানালেন এসে।।
ইঞ্জিল তৌরাত জব্বুর কিতাব
বাতিল হলো কিসের অভাব।
তবে নবি পয়গম্বর কী খাস
ভেবে আমি না পাই দিশে।।
ফোরকানের দরজা ভারি
কিসে হলো বুঝতে নারি।
তাই না বুঝে অবোধ লালন
বিচারে গোল বাঁধিয়েছে।।
Discussion
Public comments for Ki Ayin Anilen Nobi are available on the discussion page.
View discussion