কুদরতের সীমা কে জানে।
আপনি করে আপন জিগির
বসিয়ে আল-জবানে৷
আল-জবানের খবর হইলে
তাইতে কিঞ্চিত নজির মেলে
নইলে কাগড়া কথা বলে
উড়িয়ে দিবে সব জনে।
খোদকে চিনলে খোদা চিনি
খোদ খোদা বলেছে আপনি
মান আরাফা নফসাহু বাণী
বোঝ তার কি মানে৷
যে বলায় রে আমি আমি
সেই আমি কি আমি আমি
লালন বলে, কেবা আমি
আমায় আমি চিনিনে।।
Discussion
Public comments for Kudreter Sima Ke Jane are available on the discussion page.
View discussion