কি কাজ করিলাম চাইয়া, গো সই।
মন চলে না গৃহে যাইতে প্ৰাণবন্ধুরে থইয়া।
সোনার বান্ধাইল বাঁশি রূপার বান্ধা হিয়া
কোন বনে বাজাও বাঁশি প্ৰাণ নিল হরিয়া।
মনোসাধে প্ৰেম করিয়া মরিলাম ঝুরিয়া।
এমন নিষ্ঠুর বন্ধু না চাইল ফিরিয়া।।
আগে যদি জানতাম যাইবার রে ছাড়িয়া
তবে কেন করতাম পিরিত বিনা দড়াইয়া।।
রাধারমণ বাউলে বলে মনেতে ভাবিয়া।।
মনে লয় তার সঙ্গে যাইতাম কুলমান তেজিয়া।
Discussion
Public comments for Ki Kaj Korilam Chaiya are available on the discussion page.
View discussion